মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
অর্থনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে

প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে

চীন সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। স্থানীয় সময় দুপুরে বক্তব্য রাখার কথা রয়েছে তার।

দালিয়ানে অনুষ্ঠিত ১৭তম বার্ষিকী সামার দাভোস ফোরামের কর্মসূচী শেষে তিনি বুলেট ট্রেনে বেইজিং যাবেন। সেখানে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রীর সফরের পরবর্তী তিন দিনে চীনের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী ও বহুজাতিক কোম্পানির প্রধানদের সাথে সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে।

এছাড়াও, চলতি সফরে চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সঙ্গে আলাদা বৈঠক করবেন তিনি। আসন্ন বৈঠকে অন্তত ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।

আলোচনায় তিস্তা ও পদ্মা ব্যারেজ নির্মাণে চীনের অর্থায়ন ও সহযোগিতা গুরুত্ব পাবে। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ নিয়েও আলোচনা হতে পারে।

এই সফরে ৪০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে চীন থেকে ২৪টি যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া শেষ হতে পারে।

বিজ্ঞাপন