শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর ৬ দিনের বিদেশ সফর: মালয়েশিয়া ও চীন

প্রধানমন্ত্রী তারেক রহমান ৬ দিনের বিদেশ সফরে যাচ্ছেন মালয়েশিয়া ও চীনে।

প্রধানমন্ত্রীর ৬ দিনের বিদেশ সফর: মালয়েশিয়া ও চীন

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে দুই দেশ মিলিয়ে ৬ দিনের সফরে যাচ্ছেন। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম আজ শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

প্রধানমন্ত্রী আগামীকাল ২১ জুন মালয়েশিয়া এবং ২৩ থেকে ২৬ জুন চীন সফর করবেন। সফরের সময় তার সঙ্গে ২৮ জনের একটি প্রতিনিধি দল থাকবে, যার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী অন্তর্ভুক্ত রয়েছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী কুয়ালালামপুর সফর করবেন। এই সফরের সময় দুটি সমঝোতা স্মারক ও দুটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হতে পারে। প্রধান আলোচ্য বিষয় হবে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করা এবং অনিয়মিত কর্মীদের নিয়মিত করা।

চীনে সফরের সময়, প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষিত বৈশ্বিক উদ্যোগে অংশ নেওয়ার বিষয়ে ঘোষণা আসবে। পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রীর বেইজিং সফরে চীনের সাথে দুইটি চুক্তিসহ ডজনের ওপরে সমঝোতা সই হবে।

বিজ্ঞাপন