শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তন

প্রধানমন্ত্রী বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তন

বগুড়ার নবগঠিত দুই উপজেলার কয়েকটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জেলা প্রশাসককে ফোন করে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম দুটি পরিবর্তনের নির্দেশ দেন।

শুক্রবার (১৯ জুন) রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ নির্দেশনার কথা জানানো হয়। বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।'

নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস ও ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হবে। গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসনের এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার ৫টি এবং নবঘোষিত মোকামতলা উপজেলার ৮টি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়।

১৪ জুন গেজেট প্রকাশের পর ইউনিয়ন নামকরণের বিষয়ে সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের সদস্যদের নামে ইউনিয়নের নামকরণ করেছেন।

মোকামতলা উপজেলার দুটি ইউনিয়নের নাম ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ রাখা হয়েছে, যা প্রতিমন্ত্রীর দুই ছেলের নামের সঙ্গে মিল রয়েছে। শিবগঞ্জ উপজেলায় গঠিত একটি ইউনিয়নের নাম ‘মীরবাড়ী ইউনিয়ন’ রাখা হয়েছে, যা প্রতিমন্ত্রীর পৈতৃক বাসভবনের নামানুসারে।

এমন নামকরণের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। পরিস্থিতির অবনতির কারণে প্রধানমন্ত্রী সরাসরি বিতর্কিত নামগুলো পরিবর্তনের নির্দেশ দেন। জেলা প্রশাসন জানিয়েছে, সার্বিক আইনি প্রক্রিয়া শেষে দ্রুত ইউনিয়নগুলোর নতুন নাম চূড়ান্ত গেজেট আকারে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন