শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মোহাম্মদপুরে বিএনপি নেতার ওপর হামলা, প্রতিমন্ত্রীর উদ্বেগ

মোহাম্মদপুরে বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মোহাম্মদপুরে বিএনপি নেতার ওপর হামলা, প্রতিমন্ত্রীর উদ্বেগ

রাজধানীর মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর ইসলাম ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কের সামনে এই হামলা ঘটে। গুরুতর আহত অবস্থায় নূর ইসলামকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দাবি করেছেন, হামলার সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত। হামলার পর, আহত নূর ইসলামের চিকিৎসার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান শিক্ষা প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, "নূর ইসলামের শরীরে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, তবে গুরুতর ইনজুরি নেই। সন্ত্রাসীদের পরিচয় যাই হোক, অপরাধ করলে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।"

তিনি আরও জানান, হামলাকারীরা দ্রুত পালিয়ে যায় এবং তাদের ধরতে পুলিশ চিরুনি অভিযান শুরু করেছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

বিজ্ঞাপন