শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জামায়াত আমিরের দাবি: রাজনৈতিক আশ্রয় ছাড়া সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনৈতিক আশ্রয় ছাড়া দেশে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না।

জামায়াত আমিরের দাবি: রাজনৈতিক আশ্রয় ছাড়া সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না পেলে কোনো সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না।

তিনি শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকার একটি পার্টি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত ‘বার্ষিক রুকন সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতাসীন দলের লোকেরাই মূলত সিন্ডিকেট তৈরি করে বাজার নিয়ন্ত্রণ করছে। এর ফলে সরকার কর কমানোর পরও বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এক টাকাও কমছে না।

তিনি প্রশ্ন তুলেন, ‘বাজেটে অনেক কর ছাড় দেওয়া হলো, কিন্তু সাধারণ জনগণ যদি এর সুফল ভোগ করতে না পারে, তবে এই বাজেটের ইতিবাচক সফলতা কোথায়?’

ডা. শফিকুর রহমান চাঁদাবাজি প্রসঙ্গে বলেন, ‘সারাদেশে চাঁদাবাজি বন্ধ করা গেলে মানুষের জীবনে স্বস্তি ফিরে আসবে। কারা এর সঙ্গে জড়িত, তা জনগণ জানে।’

বিজ্ঞাপন