শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জামায়াত আমিরের অভিযোগ, সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে

জামায়াতে ইসলামী আমির অভিযোগ করেছেন, সরকার দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে।

জামায়াত আমিরের অভিযোগ, সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে

জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, বিএনপির নেতৃত্বাধীন সরকার দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। আজ শুক্রবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াতের মহানগরী শাখার উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকারের মতো বর্তমান সরকারও একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব এবং জনগণের সম্পদ লুটপাটের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, অতীতে যারা ব্যাংক লুট এবং দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, তাদের মধ্যে শুধু হাতবদল হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। জনগণ যথাসময়ে এসবের জবাব দেবে।

জামায়াত আমির নারায়ণগঞ্জকে চাঁদাবাজ ও অসৎ নেতৃত্বমুক্ত, শান্তিপূর্ণ এবং মর্যাদাশীল নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এজন্য সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি অনির্বাচিত প্রশাসক অপসারণ করে দ্রুত সিটি করপোরেশন নির্বাচন দেওয়ার দাবি জানান। সম্মেলনে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা মো. আবদুল জব্বার সভাপতিত্ব করেন। এ সময় আগামী সিটি করপোরেশন নির্বাচনে মাওলানা মো. আবদুল জব্বারকে জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন