জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, "রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌড়িয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।"
শফিকুর রহমান আরো উল্লেখ করেন, "সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।"
এদিকে, সাজেকে তিন দফা দাবিতে গণ অধিকার রক্ষা কমিটি ও কারবারী অ্যাসোসিয়েশন আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু করেছে। এই অবরোধের ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।