প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১টায় খুলনার দাকোপ হয়ে মোংলায় পৌঁছান। তিনি বানৌজা মোংলায় অবতরণ করেন।
এর আগে, সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে, সকাল সাড়ে ১০টায় দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন।
নলিয়ান থেকে প্রধানমন্ত্রী নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন। সফরসূচি অনুযায়ী, দুপুরে মধ্যাহ্নবিরতির পর তিনি ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর কর্মসূচিতে রয়েছে মোংলা বন্দরের জেটি পরিদর্শন। বিকেল ৩টায় জেটি পরিদর্শন শেষে সোয়া ৩টায় প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন তিনি।
বিকেল সাড়ে ৩টায় অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শনের পর, প্রধানমন্ত্রীর আজই ঢাকায় ফেরার কথা রয়েছে।