বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন।

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়ামে 'নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২'-এর উদ্বোধন করবেন। এছাড়া মোংলায় 'ইনভেস্ট বাংলাদেশ' এবং 'চায়না রেলওয়ে কনস্ট্রাকশনের' চুক্তি সই করবেন এবং দুটি কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এরপর তিনি খানজাহান আলী (র.)-এর মাজার জিয়ারত করবেন এবং পরে খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর সফরের পর খুলনায় সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের থমকে থাকা শিল্প ও অর্থনীতি আবারও গতি ফিরে পাবে বলে আশা করছেন খুলনাবাসী। তার সফর ঘিরে সেখানে উৎসবের আমেজ বিরাজ করছে।

বিজ্ঞাপন