আজ প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাট ও খুলনা সফরে যাচ্ছেন। তিনি খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার সকাল ১০টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে প্রথমে বাগেরহাটের মোংলা পৌঁছাবেন। সেখানে তিনি ‘ইনভেস্ট বাংলাদেশ’ ও ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশনের’ মধ্যে চুক্তি স্বাক্ষর করবেন।
এছাড়া, তিনি দুটি কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সফরের পর তিনি খানজাহান আলী (র.)-এর মাজার জিয়ারত করবেন এবং এরপর খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে খুলনাবাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয়রা আশা করছেন, প্রধানমন্ত্রী এই সফরের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের থমকে থাকা শিল্প ও অর্থনীতিতে নতুন গতি আসবে।