বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের মানুষের স্বার্থই প্রাধান্য: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের মানুষের স্বার্থই প্রাধান্য: হুমায়ুন কবির

বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি আজ শনিবার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ‘কোনো শর্ত দিয়ে নয়, তবে বাংলাদেশের মানুষের ইন্টারেস্টকে প্রধান্য দিয়েই প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে আলাপ-আলোচনা চলছে।’

স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান মন্তব্য করেছেন, ‘মন্ত্রিসভার পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। তারেক রহমানের নেতৃত্বে দেশকে আরো এগিয়ে নিতে কাজ করবে।’

তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ সবার সহযোগিতায় বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন