বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক আলোচনা চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ইতিবাচক আলোচনা চলছে, জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক আলোচনা চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী। বৈঠক শেষে তিনি বলেন, সফর নিয়ে নানা গুঞ্জন থাকলেও সরকার বাস্তবতার নিরিখে কাজ করছে।

প্রতিমন্ত্রী আরও জানান, দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে। পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে একটি অনুকূল পরিবেশ তৈরি হলে আলোচনার মাধ্যমে সফরের তারিখ নির্ধারণ করা হবে।

বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত রয়েছে এবং এ নিয়ে কোনো তাড়াহুড়ো নেই।

তিনি বলেন, দুই দেশের সরকারপ্রধানের সুবিধাজনক ও উপযুক্ত সময়েই বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের সম্পর্কের নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং বাংলাদেশের মানুষের প্রতি ইতিবাচক মনোভাব পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন