মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর যথাসময়ে হবে: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর যথাসময়ে হবে, জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর যথাসময়ে হবে: ভারতীয় হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। দীনেশ ত্রিবেদী বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নাই, যথাসময়ে সফর হবে।"

তিনি আরও জানান, সফরসূচি নির্ধারণের জন্য ইতিবাচক আলোচনা চলছে। ভারতীয় হাইকমিশনার বলেন, "এই সফর নিয়ে দুই দেশই ইতিবাচক। যেহেতু সব কিছু ইতিবাচক; আমি এই সফর নিয়ে আশাবাদী।"

তবে, নভেম্বর মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে যাওয়ার বিষয়ে ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরগুলোকে সমর্থন করেননি দীনেশ ত্রিবেদী।

বিজ্ঞাপন