ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য দিল্লি অপেক্ষা করছে। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘বাংলাদেশের কাছে ভারতীয় প্রধানমন্ত্রীর আশ্বাস রয়েছে যে, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলেই যেকোনো সমস্যার সমাধানের বিষয়ে কাজ হবে।’ তিনি আরও উল্লেখ করেন, ‘ভারত এখনো অধীর আগ্রহে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের অপেক্ষা করছে।’
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে নিঃস্বার্থ বিশ্বাসের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘বর্তমান প্রশাসন বাংলাদেশ স্লোগান নিয়ে কাজ করছে, এবং ভারতও একই কথায় বিশ্বাসী।’
তিনি বলেন, ‘অতীত ভোলার প্রয়োজন নেই, তবে নতুন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সুযোগ রয়েছে। বিভিন্ন ইস্যু থাকতেই পারে, তবে আলোচনা ও বোঝাপড়ার মধ্য দিয়ে দুদেশের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।’
হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী, ভারত তাকে আমন্ত্রণ জানিয়েছে।’