বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রী: অন্তর্বর্তী সরকারের সময় কর কর্মকতাদের শাস্তি দুঃখজনক

প্রধানমন্ত্রী তারেক রহমান অন্তর্বর্তী সরকারের সময় কর কর্মকতাদের শাস্তির ঘটনাকে দুঃখজনক বললেন।

প্রধানমন্ত্রী: অন্তর্বর্তী সরকারের সময় কর কর্মকতাদের শাস্তি দুঃখজনক

অন্তর্বর্তী সরকারের সময় কর কর্মকতাদের শাস্তির ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব সম্মেলনে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, দেশের উন্নয়নে সকলকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রয়োজন। তিনি রাজস্ব খাতে সৎ ও দক্ষ কর্মকর্তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে সরকারের কাজ করার কথা উল্লেখ করেন।

রাজস্ব নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি রয়েছে, তা দূর করার উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। সম্মেলনে রাজস্ব কর্মকর্তারা তাদের নানা দাবি তুলে ধরলে, ধাপে ধাপে তা বাস্তবায়নের আশ্বাস দেন সরকারপ্রধান।

বিজ্ঞাপন