বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ফিলিপিন্সের স্কুলে গুলিবর্ষণে নিহত ২, বন্দুকধারীও ছাত্র ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৬৮, উদ্ধার অভিযান চলছে পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে
রাজনীতি

রাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

রাজস্ব কাঠামোকে জনবান্ধব করার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তথা রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চায় বর্তমান সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে প্রত্যাশা করে। করদাতাগণও তাদের আস্থ্যাভাজন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান। তিনি উল্লেখ করেন, দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জনআস্থা অর্জন সম্ভব।

তিনি আরও বলেন, বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং একের পর এক অত্যাধুনিক প্রযুক্তির বিকাশ ঘটছে। আন্তর্জাতিক বাণিজ্যের ধরন পরিবর্তিত হচ্ছে, নতুন নতুন ব্যবসায় মডেল তৈরি হচ্ছে, যা নানা রকম চ্যালেঞ্জ নিয়ে আসছে। আন্তর্জাতিক কর বা রাজস্ব ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে।

প্রধানমন্ত্রী বলেন, সারাবিশ্বে আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধুমাত্র বেশি কর আদায় নয়, বরং বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা। তিনি একই করদাতার ওপরে বারবার করের বোঝা বাড়িয়ে না বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং বলেন, রাজস্ব বৃদ্ধির জন্য টেকসই পদ্ধতির প্রয়োজন।

তিনি আরও বলেন, কর প্রদানে সক্ষম ব্যক্তিদের শনাক্ত করে তাদের যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন।

বিজ্ঞাপন