মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ঢাকা-দিল্লির মধ্যে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সংলাপ চলছে

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে সংলাপ চলছে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ঢাকা-দিল্লির মধ্যে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সংলাপ চলছে

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে সংলাপ চলছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সফরের দিনক্ষণ নির্ধারণ হলে তা জানানো হবে।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

এছাড়া, আগামী নভেম্বরে তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া জলবায়ু সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটিতে যেতে পারেন, এ কথা উল্লেখ করেন হুমায়ুন কবির।

ভারতের সাথে গঙ্গা পানি বন্টন চুক্তি চলতি বছরে শেষ হতে যাচ্ছে বলেও জানান তিনি। এ বিষয়ে বলেন, দেশের স্বার্থ বিবেচনা করেই গঙ্গা চুক্তি নবায়ন হবে।

বিজ্ঞাপন