পূজার কারণে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্ব নির্ধারিত ১০ অক্টোবরের পরিবর্তে এখন ৩১ অক্টোবর এই লংমার্চ অনুষ্ঠিত হবে।
৫ অক্টোবর সোমবার বিরোধীদলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত লিয়াজোঁ কমিটির সভা শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান। তিনি বলেন, ৭ দফা দাবিতে লংমার্চ অব্যাহত থাকবে।
মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, লংমার্চে যদি কোনো দুষ্কৃতকারী বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তারা ধৈর্যের সাথে মোকাবেলা করবেন।
১১ দলের ৭ দফা দাবির মধ্যে রয়েছে— গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার, জুলাই গণহত্যার বিচার, এলপিজি, গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করা।
৩১ অক্টোবর সকাল ৭টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে লংমার্চ শুরু হবে। পথে জাজিরার নাওডোবায় পথসভা, বাগেরহাটের কাটাখালীতে সমাবেশ এবং রূপসা, শিববাড়ী মোড়সহ বিভিন্ন স্থানে কর্মসূচি অনুষ্ঠিত হবে।