সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান

গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান

গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ সোমবার সকালে রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল প্রজেক্টের আয়োজনে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কর্মশালায় তিনি এ কথা বলেন।

এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মন্তব্য করেন, ‘শুধু নারী ভোটারদের সংখ্যা বাড়ালে হবে না। তাদের ক্ষমতায়নের পরিধি বাড়াতে হবে।’ তিনি নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য ভোটার, প্রার্থী, দলীয় অবস্থান এবং বেসরকারি ও উন্নয়নমূলক সংস্থায় নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘প্রত্যেক রাজনৈতিক দলকে ভোটার অনুপাতে নারী প্রতিনিধিত্ব বাড়াতে হবে। আইনগত পরিবর্তনের পাশাপাশি দলীয় দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন প্রয়োজন।’

নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, ‘নারীর সমতা আনতে মাঠপর্যায়ে কাজ করতে হবে। গ্রামাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে গিয়ে নারী ভোটার বাড়াতে হবে।’ তিনি জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণমূলক পরিবেশ সৃষ্টি করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, ‘গণতন্ত্রকে সুসংহত এবং বিশ্বাসযোগ্য করতে হলে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

বিজ্ঞাপন