জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, "২৪ এর বিপ্লবীরাই ২৪ এর আন্দোলনকে ধ্বংস করেছে। শহীদদের আত্মত্যাগকে মূল্যায়িত করেনি আন্দোলন পরবর্তী সরকার। গণতন্ত্রের উত্তরণ বাংলাদেশে হচ্ছে না, আমরা স্পষ্টভাবে খেয়াল করছি।"
শামীম হায়দার পাটোয়ারী সরকারকে সতর্ক করে বলেন, "যদি সরকার মবকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সেইদিন বেশি দূরে নেই, মব সরকারকে নিয়ন্ত্রণ করবে। সরকার পাপেট সরকারে পরিণত হবে।"
তিনি আগামী ২৩ অক্টোবরকে উপজেলা দিবস পালনের আহ্বান জানান সরকার ও জনগণের প্রতি। সেইদিন তিনি হামলার নিন্দা জানাবেন এবং সরকারের প্রতি সতর্কবার্তা দিতে হুইসেল বাজাবেন।
জাতীয় পার্টি আগামী ১ জানুয়ারি একটি বিশাল জনসভা করার পরিকল্পনা করেছে। তিনি বলেন, "যদি সরকার আমাদের বাধা দেয়, তা হবে গণতন্ত্রকে বাধা দেওয়া।"
তিনি আরও জানান, নির্বাচন কমিশন নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি এবং এ পরিস্থিতিতে জাতীয় পার্টি স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, তা ভাববে।