ফারাক্কা চুক্তি বাস্তবায়ন করে ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন প্রশ্নের অবসান হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদী পরিদর্শনের সময় তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, ফারাক্কা চুক্তি নবায়নে গ্যারান্টি ক্লজ বিষয়ে দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করেন যে, আগামীতে ফারাক্কা চুক্তি গ্যারান্টি ক্লজসহ নবায়ন করা হবে।
ফরহাদ হোসেন বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তিনি দাবি করেন যে, পানির নায্য হিস্যা বাস্তবায়নের মাধ্যমে ভারত বাংলাদেশকে বন্ধু প্রতিম দেশ হিসেবে প্রমাণ করবে।