বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

২০২৭ সালের মার্চে পদ্মা ব্যারেজের কাজ দৃশ্যমান হবে

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজের কাজ দৃশ্যমান হবে, জানান পানিসম্পদ মন্ত্রী।

২০২৭ সালের মার্চে পদ্মা ব্যারেজের কাজ দৃশ্যমান হবে

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে পদ্মা ব্যারেজের কাজ দৃশ্যমান হবে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাজধানীর বিজ মিলনায়তনে ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে ভাবনা’ শীর্ষক একটি সেমিনারে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ইতিমধ্যে সাইট পরিদর্শন করা হয়েছে। ২০২৬ সালের ১২ ডিসেম্বর গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে এবং এর আগেই নতুন চুক্তি সম্পন্ন করতে বাংলাদেশ ও ভারত কাজ করছে। যৌথ নদী কমিশনের (জিআরসি) মাধ্যমে নিয়মিত বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে।

তিনি উল্লেখ করেন, ১৯৭৭ সালের চুক্তির গ্যারান্টি ক্লজটি নতুন চুক্তিতে অন্তর্ভুক্ত করার বিষয়টি বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। অর্থাৎ, শুধু পূর্ববর্তী চুক্তির নবায়ন নয়, বরং গ্যারান্টি ক্লজ পুনরায় অন্তর্ভুক্ত করাই লক্ষ্য।

মন্ত্রী আরও বলেন, পদ্মা-তিস্তার পাড়ে বসবাসরত জনগণের স্বার্থ রক্ষা করাই আমাদের মূল উদ্দেশ্য। দেশের মানুষের স্বার্থই সবচেয়ে বড় চাপ এবং সেই চাপকে মাথায় রেখে কাজ করা হবে।

বিজ্ঞাপন