বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জঙ্গল সলিমপুরে নতুন পুলিশ একাডেমি ও কারাগার প্রতিষ্ঠার ঘোষণা

জঙ্গল সলিমপুরে নতুন পুলিশ একাডেমি ও কারাগার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জঙ্গল সলিমপুরে নতুন পুলিশ একাডেমি ও কারাগার প্রতিষ্ঠার ঘোষণা

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সারদার মতো একটি আধুনিক একাডেমি গড়ে তোলা হবে এবং এর জন্য জমি পরিদর্শন চলছে।

এছাড়াও, একই এলাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জন্য ৭২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সলিমপুরের অবকাঠামো উন্নয়নসংক্রান্ত এক সভা শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, বাইতুল লিংক রোডের পাশে নতুন কারাগারটি স্থানান্তরিত হবে। সেই এলাকার অধিবাসীদের পুনর্বাসনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে, বিশেষ করে যারা অবৈধভাবে সেখানে বসতি স্থাপন করেছেন।

তিনি আরও বলেন, সন্ত্রাসের অভয়ারণ্য থেকে ওই এলাকাকে মুক্ত করতে পুলিশ, বিজিবি, র‍্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হবে।

এদিকে, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে মন্ত্রী জানান, আন্তর্জাতিক সহযোগিতায় এটি সম্ভব। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গা ক্যাম্পে মাদক, সন্ত্রাস এবং সশস্ত্র গোষ্ঠীর নানা সমস্যা রয়েছে।

এছাড়া, ক্যাম্পের বাইরে কাঁটাতারের বেড়া মেরামত এবং সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

বিজ্ঞাপন