বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মা ইলিশ রক্ষায় ২২ দিন জাল না ফেলার আহ্বান

মা ইলিশ রক্ষায় ২২ দিন জাল না ফেলার আহ্বান জানালেন মৎস্য প্রতিমন্ত্রী।

মা ইলিশ রক্ষায় ২২ দিন জাল না ফেলার আহ্বান

মা ইলিশ রক্ষায় জেলেদের আগামী ২২ দিন নদীতে জাল না ফেলার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মাদারীপুরের শিবচরের কাওরাকান্দি এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান সভায় তিনি এ কথা বলেন।

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী জানান, একটি ছোট মা ইলিশ থেকে প্রায় দেড় লক্ষ ইলিশ মাছ হওয়ার সম্ভাবনা থাকে। আর বড় ইলিশ থেকে ২০ লাখেরও বেশি ডিম পাওয়া সম্ভব।

মা ইলিশ রক্ষায় জেলেদের পাশাপাশি প্রশাসনসহ সকল স্তরের মানুষকে সহযোগিতার আহ্বান জানান তিনি। এছাড়া, নিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন