বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি-জামায়াতসহ মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলাম। আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা নির্বাচন অফিসে প্রার্থীদের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়।

রিটার্নিং অফিসার জানান, কোনো অভিযোগ না থাকায় ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি প্রার্থীদের সঙ্গে আলোচনা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

উপনির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে বিএনপি থেকে দুইজন প্রার্থী রয়েছেন। রিটার্নিং অফিসার বলেন, বিএনপি মহাসচিব স্বাক্ষরিত যার নাম আসবে, তিনি দলীয় প্রতীক পাবেন।

প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপি সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াত ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

আগামী ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ হবে এবং ২৯ অক্টোবর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁও-১ আসনটি ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লি এলাকা নিয়ে গঠিত। এর আগে আসনটিতে জয়ী হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বর্তমানে দেশের ২৩তম রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং নির্বাচন কমিশন পরে ২৯ অক্টোবর উপনির্বাচনের তারিখ নির্ধারণ করে। আসনটির মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন, এবং ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৫টি।

বিজ্ঞাপন