মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের মধ্যেই তুরস্ক এবং চীন সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৯ জুন) ম্যারিল্যান্ডে এক অনুষ্ঠানে তিনি এই সফরের কথা জানান।
ট্রাম্প বলেন, "সামনে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সফর রয়েছে। খুব শিগগিরই আমি তুরস্কে যাচ্ছি। এরপর চলতি বছরের শেষ নাগাদ বেইজিংয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আবারও চীন সফরে যাব।"
তিনি আরও জানান, এই সফরের আগে আগামী সেপ্টেম্বর মাসেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন যুক্তরাষ্ট্রে আসছেন। ট্রাম্প বলেন, "আমি চীনকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই।"
বক্তব্য চলাকালীন ট্রাম্প ইরান সংকটের সময় চীনের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, "আমি প্রেসিডেন্ট শি-কে অনুরোধ করেছিলাম যেন তারা ইরানের বিষয়ে রাজনৈতিক বা সামরিক হস্তক্ষেপ না করে। তিনি আমার সেই অনুরোধ রেখেছেন।"
ট্রাম্পের এই সফর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ হতে পারে।