বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের জন্য প্রশাসক নিয়োগ দেবে। প্রশাসক নিয়োগের পর প্রতিষ্ঠানগুলোর আমানতকারীদের ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সূত্র জানায়, প্রশাসক নিয়োগের পর প্রতিষ্ঠানগুলোর ছোট আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার বিষয়টি সরকারের সম্মতি পেয়েছে। এই পাঁচ প্রতিষ্ঠানে মোট ২৭ হাজার ব্যক্তি আমানতকারী রয়েছেন, যাদের প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা জমা রয়েছে।
অবসায়নের তালিকায় রয়েছে এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে আভিভা ফাইন্যান্সের চেয়ারম্যান ছিলেন বিতর্কিত ব্যবসায়ী এস আলম। অন্য চারটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে ছিলেন পি কে হালদার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে।