শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা: খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী নিয়োগ

বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ আদায়ে নতুন নীতিমালা জারি করেছে, মধ্যস্থতাকারী নিয়োগের নিয়মাবলী নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা: খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী নিয়োগ

বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান নিয়োগের জন্য নতুন নীতিমালা জারি করেছে। বৃহস্পতিবার প্রকাশিত এ নীতিমালার মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার লক্ষ্য রয়েছে।

নতুন নীতিমালার আওতায়, এডিআর পরিচালনায় সক্ষম ও অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলিকে যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করবে কেন্দ্রীয় ব্যাংক। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিটি মধ্যস্থতাকারী প্যানেলে অন্তত পাঁচজন সদস্য থাকতে হবে।

মধ্যস্থতাকারীদের যোগ্যতা, অভিজ্ঞতা, অবকাঠামো, প্রযুক্তিগত সক্ষমতা, আর্থিক স্বচ্ছতা ও পেশাগত মান বিবেচনায় নেওয়া হবে। তালিকাভুক্তির মেয়াদ তিন বছর নির্ধারণ করা হয়েছে।

নিয়ম ভঙ্গ বা গুরুতর অনিয়ম ঘটলে বাংলাদেশ ব্যাংক তালিকাভুক্তি স্থগিত বা বাতিল করতে পারবে। নতুন এ নীতিমালা খেলাপি ঋণ নিয়ে আদালতে বিচারাধীন বিরোধের সংখ্যা কমিয়ে দ্রুত নিষ্পত্তির পথ তৈরি করবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন