শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশে সোনার দাম আবারও বেড়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা

দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। নতুন দাম কার্যকর হয়েছে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে।

দেশে সোনার দাম আবারও বেড়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস জানিয়েছে, প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৮৪৯ টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম কার্যকর হয়েছে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে।

নতুন দামের অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি মূল্য ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকায় স্থির করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে, তাই দেশের বাজারে দামে সমন্বয় করা হয়েছে।

সোনার দাম বৃদ্ধির পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রূপার প্রতি ভরি দাম ৫ হাজার ৩০৭ টাকা এবং প্রতি ভরিতে ২৩৩ টাকা বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞাপন