শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

মহেশখালী এলএনজি টার্মিনাল বন্ধ, বাড়ছে গ্যাস সংকট

মহেশখালীর এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস সংকট বাড়তে পারে।

মহেশখালী এলএনজি টার্মিনাল বন্ধ, বাড়ছে গ্যাস সংকট

মহেশখালীর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে বৃহস্পতিবার থেকে সারা দেশে গ্যাস সংকট আরও বাড়তে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত মঙ্গলবার (১৮ আগস্ট) একটি এলএনজি কার্গো আসার কথা ছিল, তবে সরাসরি ক্রয় পদ্ধতিতে বুকিং করা ওই কার্গো আসেনি। ফলে গত ৩ থেকে ৪ দিন রিজার্ভ এলএনজি থেকে সীমিত আকারে সরবরাহ করা হচ্ছিল।

এদিকে, সামিটের ভাসমান টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে। বর্তমানে জাতীয় গ্রিডে ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি এবং ১৬০০ মিলিয়ন ঘনফুট দেশীয় গ্যাসের সরবরাহ রয়েছে।

নতুন এলএনজি কার্গো না আসা পর্যন্ত গ্যাস সংকটের ভোগান্তি আরও বাড়তে পারে, যা দেশের বিভিন্ন শিল্প ও গৃহস্থালির উপর প্রভাব ফেলবে।

বিজ্ঞাপন