শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে খেলাপি ঋণ বেড়ে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে ৬ হাজার ৩০৪ কোটি টাকায় পৌঁছেছে।

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে খেলাপি ঋণ বেড়ে ৬ হাজার কোটি টাকা

বছরের প্রথম ছয় মাসে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে ৬ হাজার ৩০৪ কোটি টাকায় পৌঁছেছে। এই ঋণের বৃদ্ধির মূল কারণ হলো পুরোনো ঋণ নতুন করে খেলাপি হয়ে যাওয়া এবং বড় ঋণগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায় না হওয়া।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন মাস শেষে সোনালী ও জনতাসহ রাষ্ট্রায়ত্ত পাঁচ বাণিজ্যিক ব্যাংকের সম্মিলিত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৩৪৩ কোটি টাকা। গত বছরের ডিসেম্বর শেষে এই পরিমাণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৩৯ কোটি টাকা।

একই সময়ে ব্যাংকগুলোর বড় আকারের প্রভিশন ও মূলধন ঘাটতিও দেখা গেছে। ব্যাংকাররা জানিয়েছেন, বিগত সরকারের সময়ে বড় ব্যবসায়ী গ্রুপগুলোকে দেওয়া বিপুল ঋণের একটি অংশ এখন খেলাপি হচ্ছে।

অন্যদিকে, পুরোনো খেলাপি ঋণের আদায়ে গতি বাড়েনি, ফলে কিছু ঋণ নীতি-সুবিধায় সাময়িকভাবে নিয়মিত হলেও নতুন করে খেলাপি হওয়া ঋণের কারণে সামগ্রিক পরিস্থিতির উন্নতি হচ্ছে না।

বিজ্ঞাপন