বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

ট্রাম্পের ঘোষণায় কানাডার পণ্যে শুল্ক স্থগিত

ট্রাম্প কানাডীয় পণ্যে ৫০% শুল্ক স্থগিতের ঘোষণা দিয়েছেন।

ট্রাম্পের ঘোষণায় কানাডার পণ্যে শুল্ক স্থগিত

যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে নতুন বাণিজ্য যুদ্ধের আশঙ্কার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুখবর প্রদান করেছেন। তিনি ঘোষণা করেছেন, কানাডীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হচ্ছে।

মার্কিন বাজারে রপ্তানি হওয়া প্রায় ২০ দশমিক ২ বিলিয়ন ডলারের কানাডীয় পণ্যে শুল্ক কার্যকরের কথা ছিল মধ্যরাত থেকে। তবে, ট্রাম্প প্রশাসন সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে জানায়, শুল্ক আরোপ ৩ দিনের জন্য স্থগিত থাকবে।

এই স্থগিতাদেশ বুধবার সকাল থেকে কার্যকর হবে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, ওয়াশিংটন আগামী ২২ আগস্ট পর্যন্ত শুল্ক স্থগিত রাখতে সম্মত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুই নেতার বৈঠকের পর আসে এই সমঝোতা। কয়েক সপ্তাহ ধরে চলা কঠিন বাণিজ্য আলোচনার পর দুই পক্ষই কিছু বিষয়ে অগ্রগতি অর্জন করেছে বলে জানায় কানাডা।

প্রস্তাবিত শুল্কের আওতায় ছিল ইলেকট্রনিকস, শিল্প যন্ত্রপাতি, আসবাবপত্র, দুগ্ধজাত পণ্য ও ওয়াইনসহ বিভিন্ন কানাডীয় পণ্য।

বিজ্ঞাপন