বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

রাজধানীতে গ্যাস সংকট কিছুটা কমেছে, ঘাটতি এখনও ৫০০ মিলিয়ন ঘনফুট

রাজধানীর সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বেড়েছে, তবে এখনও ঘাটতি ৫০০ মিলিয়ন ঘনফুট রয়ে গেছে।

রাজধানীতে গ্যাস সংকট কিছুটা কমেছে, ঘাটতি এখনও ৫০০ মিলিয়ন ঘনফুট

রাজধানীর সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ আগের তুলনায় বেড়েছে, তবে এখনও চাহিদার পুরোপুরি পূরণ হচ্ছে না। গত এক মাস ধরে গ্যাসের জন্য অপেক্ষমান যানবাহনের দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভাসমান ২টি এলএনজি টার্মিনাল সচল থাকলেও তাদের সক্ষমতা পুরোপুরি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এলএনজির সরবরাহে সমস্যা থাকায় সংকট কাটছে না। সিএনজি চালকরা জানান, গ্যাসের চাপ ওঠানামা করছে, ফলে বহু সময় গ্যাস বিক্রি বন্ধ থাকে।

এক সিএনজি চালক বলেন, “এক দেড় মাস ধরে এভাবেই চলছি। কখনো ৮০ টাকার গ্যাস পাই, আবার কখনো ৯১ টাকার।” অন্যদিকে, এক প্রাইভেটকার চালক জানান, “৩৭০ টাকার গ্যাস পেয়েছি, যা ৩০-৩৫ কিলোমিটার চলবে।”

রাজধানীর ফিলিং স্টেশনগুলোর কর্মীরা জানান, গ্যাসের চাপ কমে গেলে আবার চাপ বাড়াতে ২ ঘণ্টা সময় লাগে। গ্যাসের জন্য চালকদের দিনে দুইবার লাইনে দাঁড়াতে হচ্ছে, যা তাদের কর্মঘণ্টা নষ্ট করছে।

সরকারি সূত্র জানায়, এলএনজি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্যাস সরবরাহে সমস্যা থাকবে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, সোমবার এলএনজি সরবরাহ ছিল সাড়ে ৬শ মিলিয়ন ঘনফুট, যা দেশের প্রয়োজনের তুলনায় ৫০০ মিলিয়ন ঘনফুট কম।

পেট্রোবাংলার পরিচালক মো. শোয়েব জানান, এলএনজি সরবরাহের জন্য নতুন টেন্ডার করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে কাতারের গ্যাসপ্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহে সমস্যা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন