বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্কের নতুন গতি সৃষ্টির আহ্বান

বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্কের নতুন গতি আনতে বাণিজ্যমন্ত্রীর আহ্বান।

বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্কের নতুন গতি সৃষ্টির আহ্বান

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভৌগোলিক নৈকট্যকে কাজে লাগিয়ে বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্কের নতুন গতি আনতে হবে। তিনি মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) ডিরেক্টর জেনারেল চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা জানান।

মুক্তাদির বলেন, বাংলাদেশ ও ভারতের ভৌগোলিক বাস্তবতা বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাণিজ্য, যোগাযোগ ও বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। তিনি দীর্ঘমেয়াদি মাল্টিপল ভিসা ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং সাম্প্রতিক বাণিজ্যিক বিধিনিষেধ দূর করে আগের স্বাভাবিক বাণিজ্য পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী কয়েক মাসের মধ্যে বাণিজ্য স্বাভাবিকীকরণে ইতিবাচক অগ্রগতি দেখা যাবে। বৈঠকে সিআইআই প্রতিনিধিদল বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎমুখী খাত যেমন সেমিকন্ডাক্টর, গ্রিন হাইড্রোজেন, ব্যাটারি স্টোরেজ ও ডাটা সেন্টার শিল্পে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য দুটি বিশেষ যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেয়।

এছাড়া, এফএমসিজি খাতে ঢাকার আশপাশে আধুনিক সমন্বিত কারখানা স্থাপন, শিল্পে গ্যাস সাশ্রয়ী প্রযুক্তির ক্ষেত্রে শুল্ক বৈষম্য দূরীকরণ এবং বাংলাদেশি তরুণ ও প্রকৌশলীদের ইন্টার্নশিপে ভিসা সহায়তার প্রস্তাবও উঠে আসে।

বিজ্ঞাপন