সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বাংলাদেশ বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার

বাংলাদেশ বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

বাংলাদেশ বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে প্রবেশ করতে চাইছে, যা সম্ভব করতে বিপুল পরিমাণ বিনিয়োগের প্রয়োজন। এই বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

১২ আগস্ট, বুধবার, শিল্প মন্ত্রণালয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশে ব্যবসার চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সংকট সব দেশেই বিদ্যমান, তবে ব্যবসার খরচ ও জটিলতা কমানোর জন্য সরকার কাজ করছে। তিনি জানান, সরকার দ্রুত জ্বালানি সংকট মোকাবেলার বিষয়ে চিন্তাভাবনা করছে।

তিনি আরও বলেন, ট্রেড লাইসেন্সের জন্য আর দ্বারে দ্বারে দৌড়াতে হবে না। সামনে ডিজিটাল অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে সনদ সংগ্রহ করা যাবে। অর্থনীতির উন্নয়নে রফতানি খাতে বৈচিত্র আনতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, কয়েক মাসের মধ্যে এর সুফল দেশের জনগণ দেখতে পাবে।

বিজ্ঞাপন