বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী
অর্থনীতি

অগাস্টের প্রথম ১১ দিনে রেমিট্যান্স ১৩৯ কোটি ডলার

অগাস্টের প্রথম ১১ দিনে দেশে ১৩৮ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে প্রবাসীদের থেকে।

অগাস্টের প্রথম ১১ দিনে রেমিট্যান্স ১৩৯ কোটি ডলার

চলতি মাসের প্রথম ১১ দিনে দেশে ১৩৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের (১.৩৮ বিলিয়ন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা। বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১১ আগস্ট একদিনেই প্রবাসীরা ১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫৪৯ কোটি টাকা।

গত বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ১১ দিনে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের ১ থেকে ১১ আগস্ট দেশে এসেছিল ৯৫ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে এবার রেমিট্যান্স বেড়েছে ৪৫ দশমিক ৬ শতাংশ।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৪২৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১ হাজার ৮১৩ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৪৩ কোটি ২০ লাখ ডলার।

সে হিসাবে অর্থবছরের শুরু থেকে ১১ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ২৩ দশমিক ৮ শতাংশ। বিশ্লেষকরা মনে করছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, ব্যাংকিং ব্যবস্থার সহজলভ্যতা এবং প্রবাসী আয়ে ইতিবাচক প্রবণতার কারণে রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী রয়েছে।

বিজ্ঞাপন