যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্য রফতানি উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত রফতানি ১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ দশমিক ৮ বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে।
এদিকে, একই সময়ে বাংলাদেশে যুক্তরাজ্যের রফতানি ২ দশমিক ৫ শতাংশ কমে ৭০ কোটি পাউন্ড হয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৫০ কোটি পাউন্ডে পৌঁছেছে, যার ফলে যুক্তরাজ্যের বাণিজ্যঘাটতি ৩১০ কোটি পাউন্ডে দাঁড়িয়েছে।
বাংলাদেশের রফতানির সিংহভাগই তৈরি পোশাক খাত থেকে এসেছে, যার অর্থমূল্য ৩৩০ কোটি পাউন্ড। এছাড়াও, টেক্সটাইল ফেব্রিক, প্রক্রিয়াজাত মাছ ও জুতাও রফতানি হয়েছে যুক্তরাজ্যে।
অন্যদিকে, যুক্তরাজ্য থেকে বাংলাদেশে যান্ত্রিক বিদ্যুৎ উৎপাদন সরঞ্জামসহ বৈজ্ঞানিক ও বৈদ্যুতিক যন্ত্রপাতি বেশি এসেছে।