বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

এআইয়ের চাহিদায় চীনের বাণিজ্য উদ্বৃত্তে নতুন রেকর্ড

এআই প্রযুক্তির চাহিদা বৃদ্ধিতে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ লাখ কোটি ডলার অতিক্রম করেছে।

এআইয়ের চাহিদায় চীনের বাণিজ্য উদ্বৃত্তে নতুন রেকর্ড

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক চাহিদা বৃদ্ধির ফলে চলতি বছরের প্রথম ১০ মাসে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ লাখ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে। মঙ্গলবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

চীনের রফতানি আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে, বিশেষ করে কম্পিউটার চিপ, ডেটা সেন্টারের সার্ভার এবং নেটওয়ার্কিং সরঞ্জামের চাহিদা বেড়ে যাওয়ার কারণে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চীনের মোট বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ০৪ ট্রিলিয়ন ডলার।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের (জিএসি) তথ্য অনুযায়ী, গত অক্টোবরে দেশটির রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ২ শতাংশ বেড়ে ৪১২ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সময়ে আমদানি বেড়েছে ৪১ দশমিক ৬ শতাংশ, যার ফলে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৩০৭ দশমিক ১ বিলিয়ন ডলার।

বিশ্লেষকেরা মনে করছেন, রফতানিকারকদের অবদান চীনের অর্থনীতিতে ক্রমেই বাড়ছে। পিনপয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ ঝিওয়েই ঝাং বলেন, চলতি বছর চীনের অর্থনীতির প্রবৃদ্ধিতে রপ্তানিকারকরাই প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করেছেন।

গত বছর চীনের বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছিল। তবে চলতি বছরে এই সীমা অতিক্রম করতে চীন আরও আগেই সফল হয়েছে।

বিজ্ঞাপন