সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

গ্যাস সংকটে ভোগান্তি: ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

গ্যাস সংকটে রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি।

গ্যাস সংকটে ভোগান্তি: ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

গ্যাস সংকটে জনভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। রাজধানীর একাধিক ফিলিং স্টেশনে পাঁচ থেকে ছয় ঘণ্টা অপেক্ষা করেও চালকেরা কাঙ্ক্ষিত পরিমাণে গ্যাস নিতে পারছেন না।

বিশেষ করে সিএনজি চালক ও রাইড শেয়ারকারীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তাদের কর্ম ঘণ্টা কমে যাওয়ার কারণে আয়ও কমে যাচ্ছে।

আজ বুধবার রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, চালকেরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাসের জন্য প্রেশার না থাকায় কাঙ্ক্ষিত জ্বালানি নিতে পারছেন না। ফলে একাধিকবার লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের।

গ্যাসের জন্য অপেক্ষারত যানবাহনের দীর্ঘ সারি রাজধানীর সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি করেছে। এই সংকটের ফলে নগরবাসীকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

চালক ও গ্যাস চালিত যানবাহন ব্যবহারকারীদের পাশাপাশি গৃহস্থালি কাজে গ্যাসের অভাবের প্রভাব পড়েছে। রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজ করতে পারছেন না গৃহিণীরা।

ভুক্তভোগীরা এই সংকট সমাধানে দ্রুত সরকারের যথাযথ পদক্ষেপের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন