শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সাভারে গুঞ্জে ইউনাইটেডের রুফটপ সোলার পিভি প্রকল্পের উদ্বোধন

সাভারে গুঞ্জে ইউনাইটেডের রুফটপ সোলার পিভি প্রকল্প উদ্বোধন, নবায়নযোগ্য শক্তির ব্যবহারে নতুন মাইলফলক।

সাভারে গুঞ্জে ইউনাইটেডের রুফটপ সোলার পিভি প্রকল্পের উদ্বোধন

ঢাকার সাভারে অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) নিজস্ব কারখানায় ৪২৪ কিলোওয়াট পিক ক্ষমতার একটি রুফটপ সোলার পিভি প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ডিইপিজেড-এ অবস্থিত কারখানার ছাদে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।

গুঞ্জে ইউনাইটেড লিমিটেডের উদ্যোগে নির্মিত এই নবায়নযোগ্য শক্তি প্রকল্পটি বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ইউনাইটেড গ্রুপ ও জাপানের গুঞ্জে করপোরেশনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হয়। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, এটি শিল্পখাতে সবুজ ও টেকসই জ্বালানির ব্যবহার প্রসারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

মোট ৭২২টি উচ্চক্ষমতাসম্পন্ন আধুনিক সোলার প্যানেল নিয়ে গঠিত এই প্রকল্পটি বর্তমানে কারখানার প্রাত্যহিক বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করছে। কর্মকর্তারা উদ্বোধনী বক্তব্যে বলেন, অতিরিক্ত জমি ব্যবহার না করে কারখানার অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের মাধ্যমে এটি শিল্পক্ষেত্রে গ্রিন এনার্জি ব্যবহারের একটি চমৎকার উদাহরণ।

বিজ্ঞাপন