শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
নোয়াখালীতে প্রাইভেট পড়তে গিয়ে ১৩ বছরের ছাত্রী ধর্ষণের শিকার আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০, ৮ লাখ মানুষ পানিবন্দি গায়ানার ফেরি দুর্ঘটনায় ১০০ জনের মৃত্যু, পরিবারের সদস্যরা উত্তর চান ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ২ ইরানে মার্কিন হামলায় ৫৩ বেসামরিক নাগরিক নিহত হরমুজ প্রণালিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, লারাক দ্বীপ কেঁপে ওঠে আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ৫ লাখ ক্ষতিগ্রস্ত হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ অব্যাহত মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের
রাজনীতি

বিনিয়োগে সহায়তার বিষয়ে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি নিশ্চিত করেছেন।

বিনিয়োগে সহায়তার বিষয়ে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সময়-সমর্থন ও নীতি সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলনে ফরেইন ইনভেস্টরস' চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এফসিসিআই এফডিআই কনফারেন্সে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের সহায়তার বিষয়টি কেবল আশ্বাস নয়, এটি সরকারের সুনির্দিষ্ট অঙ্গীকার। তিনি উল্লেখ করেন, রাজনীতিতে প্রবেশের পূর্বে তিনি একজন ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন এবং তার সেই বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি শিখেছেন যে, ব্যবসার সফলতা কেবল উদ্যোক্তার দক্ষতা বা রাজনৈতিক আশ্বাসের ওপর ভিত্তি করে নয়, বরং সরকারের প্রবৃদ্ধি-সহায়ক নীতিমালার ওপরও নির্ভর করে।

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য শক্তিশালী আইনি সহায়তা, সহজ কর ব্যবস্থা, উন্নত অবকাঠামোসহ সব প্রক্রিয়া সহজ করছে সরকার। তিনি বলেন, নির্বাচনি প্রতিশ্রুতিতে অর্থনৈতিক সংস্কারের বিষয়ে বিএনপি'র পরিষ্কার রোডম্যাপ রয়েছে।

সরকারের বয়স মাত্র ৫ মাস হলেও, সরকার দীর্ঘমেয়াদি নীতিতে এগুচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, আমরা আমাদের আইনি ও রেগুলেটরি কাঠামোর আধুনিকায়ন করছি, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করছি এবং দ্রুত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা উন্নত করছি।

কর ও ভ্যাট প্রশাসনকে সহজ করা এবং মুনাফা অর্জনের পর তা নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে ঝামেলামুক্ত করার কথাও বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, একটি গতিশীল পুঁজিবাজার গঠন করা হচ্ছে, স্টার্টআপগুলোকে উৎসাহিত করা হচ্ছে এবং প্রশাসনিক প্রক্রিয়াসমূহ সহজ করা হচ্ছে।

নবায়নযোগ্য শক্তিতে অধিকতর বিনিয়োগের পাশাপাশি দেশের বন্দর, লজিস্টিকস অবকাঠামো এবং সার্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন