শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত: এপ্রিল থেকে মার্চে গণনা হবে

অর্থবছরের হিসাব পরিবর্তন করে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত গণনা হবে।

অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত: এপ্রিল থেকে মার্চে গণনা হবে

২০২৮-২৯ অর্থবছরের হিসাব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন হিসাব অনুযায়ী, আগামী অর্থবছর জুন-জুলাই এর পরিবর্তে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত গণনা করা হবে।

সরকারের এই সিদ্ধান্ত ১৭ জুলাই রাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গ্রহণ করা হয়। ২০২৭-২৮ অর্থবছর ৯ মাসের (জুলাই-মার্চ) ট্রানজিশনাল হিসেবে গণ্য হবে।

বর্ষায় অবকাঠামো উন্নয়ন ব্যাহত হওয়া এবং জনদুর্ভোগ কমানোর উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সরকার সংশোধনী এনে আর্থিক ব্যবস্থাপনার সিস্টেমে প্রযুক্তিগত পরিবর্তন আনতে যাচ্ছে। সংবিধান ও সংশ্লিষ্ট আইনে এই পরিবর্তনগুলি কার্যকর করা হবে।

বিজ্ঞাপন