বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশের বাজারে সোনার দাম ২৭৪১ টাকা কমলো

দেশের বাজারে সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমেছে, নতুন দাম কার্যকর হয়েছে বুধবার সকাল ১০টায়।

দেশের বাজারে সোনার দাম ২৭৪১ টাকা কমলো

বাংলাদেশের বাজারে সোনার দাম আবার কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার সকাল ১০টা থেকে প্রতি ভরিতে সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায় দাঁড়িয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সনাতন পদ্ধতির সোনার জন্য প্রতি ভরি দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা রাখা হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ার কারণে এই সমন্বয় করা হয়েছে।

তবে, সোনার দাম কমানোর পরও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে, প্রতি ভরি রূপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা।

বিজ্ঞাপন