মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
অর্থনীতি

দেশের বাজারে সোনার দাম আবার কমলো ৩২৬৬ টাকা

দেশের বাজারে সোনার দাম আবার কমেছে। ২২ ক্যারেটের সোনার দাম ৩২৬৬ টাকা কমে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায় দাঁড়িয়েছে।

দেশের বাজারে সোনার দাম আবার কমলো ৩২৬৬ টাকা

দেশের বাজারে সোনার দাম আবার কিছুটা কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমেছে সোনার দাম।

বাজুস জানায়, আজ শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমানোর ফলে দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমে হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা এবং ২১ ক্যারেটের রুপার ভরি এখন ৪ হাজার ৬৬৬ টাকা।

গতকাল বৃহস্পতিবার ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, ওইদিন ভরিতে দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকা।

বিজ্ঞাপন