বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, ভরিতে ২ হাজার ৭৪১ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, ২২ ক্যারেটের প্রতি ভরি দাম ২ হাজার ৭৪১ টাকা কমেছে।

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, ভরিতে ২ হাজার ৭৪১ টাকা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুসের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় অলংকারের বিক্রয়মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ৬২৪ টাকা কমে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ২১৬ টাকা কমে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা হয়েছে।

এদিকে, স্বর্ণের দাম কমলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ভ্যাটসহ তিন হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেটের দাম তিন হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন