শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

পোশাক কারখানার ছাদে ১ হাজার ৭০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা

পোশাক কারখানার ছাদে ১ হাজার ৭০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা।

পোশাক কারখানার ছাদে ১ হাজার ৭০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা

গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। তবে, বড় ও মাঝারি কারখানার ছাদে অন্তত ১ হাজার ৭০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডির এক মতবিনিময়ে এ তথ্য তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় বক্তারা অর্থায়ন ও আমলাতান্ত্রিক জটিলতা এড়ানোর তাগিদ দেন। বর্তমানে তীব্র জ্বালানি সংকটে দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্প উৎপাদন ৩০-৪০ ভাগ কমে গেছে। রপ্তানিবাজার হারানোর ঝুঁকিতে অনেক উদ্যোক্তা রয়েছেন।

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, দেশে তৈরি পোশাক কারখানার ছাদে চাহিদার ১৪ ভাগ পর্যন্ত সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। ৩০ কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে দেড় হাজার মেগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে।

তবে, প্রকল্প প্রস্তাবের ৭০ শতাংশ চুক্তিতে পৌঁছাতে পারছে না নানা জটিলতার কারণে। হা-মীম গ্রুপের জ্বালানি বিভাগের প্রধান কর্মকর্তা তনুল চক্রবর্তী বলেন, বর্তমানে শিল্প কারখানায় ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়া হচ্ছে।

নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ শাহরিয়ার আহমেদ চৌধুরী বলেন, সরকারের সদিচ্ছার অভাবে নবায়নযোগ্য জ্বালানি খাতে অগ্রগতি কম। অনুষ্ঠানে নেট মিটারিং পেতে দীর্ঘসূত্রতা এবং সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানি পর্যায়ে কাস্টমসের হয়রানিসহ নানা অভিযোগ উঠে আসে।

বিজ্ঞাপন