বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
ব্রেকিং
ময়মনসিংহে স্বামীর সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন মিজৌরিতে উড়োজাহাজ বিধ্বস্ত, ১২ জনের মৃত্যু
অর্থনীতি

নবায়নযোগ্য জ্বালানির প্রতি বাজেটে কম গুরুত্ব দেওয়ার অভিযোগ

সিপিডির মতে, বাজেটে নবায়নযোগ্য জ্বালানির প্রতি কম গুরুত্ব দেওয়া হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানির প্রতি বাজেটে কম গুরুত্ব দেওয়ার অভিযোগ

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নবায়নযোগ্য জ্বালানির প্রতি কম গুরুত্ব দেওয়ার অভিযোগ তুলেছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

সংগঠনটি জানায়, সরকার এখনও জীবাশ্ম জ্বালানির প্রতি বেশি মনোযোগ দিচ্ছে, যা বৈষম্যমূলক। সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, "সরকারের প্রশাসন যন্ত্র এবং জ্বালানি মন্ত্রণালয়ের ভেতরে এখনো জীবাশ্ব জ্বালানি কেন্দ্রিক এক ধরনের মন–মানসিকতা রয়েছে।"

বিশ্বজুড়ে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অবদান ৩০ শতাংশের বেশি হলেও, বাংলাদেশে তা মাত্র ২.৩ শতাংশ। বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বরাদ্দের মাত্র ২ শতাংশ নবায়নযোগ্য জ্বালানির জন্য প্রস্তাব করা হয়েছে।

সিপিডি অভিযোগ করে যে, বাজেটে এলএনজি, কয়লা ও জ্বালানি তেল আমদানিতে কম কর রাখা হয়েছে, যা নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বাধা সৃষ্টি করছে। বিদ্যুৎ খাতে ৩৭ হাজার কোটি এবং জ্বালানি তেলের জন্য ১০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।

বিএসআরইএ’র সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, "নবায়নযোগ্য জ্বালানিকে বিশ্বাস করলে পলিসি পরিবর্তন করতে হবে।" তিনি আরও জানান, বাজেটে সোলার প্যানেল স্থাপনের জন্য টেক্স ইনসেনটিভ নেই।

চলতি অর্থবছর এডিপিতে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৬টি প্রকল্প থাকলেও, বাজেটে তা ৫টিতে সীমাবদ্ধ হয়েছে। কৃষি খাতে সোলার সেচ চালুর বিষয়ে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে।

কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বলেন, "সৌরবিদ্যুতকে জনপ্রিয় করতে হলে কৃষিসেচের ক্ষেত্রে সোলার ডিভাইসের দাম যথেষ্ট কমানো দরকার। অন্তত ৫০ শতাংশ সাবসিডি দেওয়া উচিত।" সিপিডি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সংশোধিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানিতে বরাদ্দ বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানি আমদানিতে শুল্ক ও কর বাড়ানোর দাবি জানিয়েছে।

বিজ্ঞাপন