মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ইউক্রেনে ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে ২৬ জন নিহত মিয়ানমারে বিমান হামলায় নিহত ১৫, আহত ৩৭ ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা
অর্থনীতি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম তিন মাসের সর্বনিম্ন স্তরে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম তিন মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম তিন মাসের সর্বনিম্ন স্তরে

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে চুক্তির পর বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে ইতিবাচক পরিবর্তন ঘটেছে। গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন দরে পৌঁছেছে তেলের দাম, যা ৪ শতাংশ কমে ৭৯.৯০ ডলারে দাঁড়িয়েছে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত চলাকালীন ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলারের উপরে উঠে গিয়েছিল। তবে বর্তমানে দাম কমে ৭৯.৯০ ডলারে পৌঁছেছে, যা মার্চের পর প্রথম।

সংঘাতের সময় ব্রেন্ট ক্রুডের দাম সর্বোচ্চ ১২০ ডলারে পৌঁছেছিল, যেখানে সংঘাত শুরু হওয়ার পূর্বে দাম ছিল ৭০ ডলারের আশপাশে।

আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি সই হবে। চুক্তির আওতায় ইরান তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি শুরু করতে পারবে। এ খবর ছড়িয়ে পড়ার পর তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।

বিজ্ঞাপন