রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৫, ৪৪ জন আহত বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ব্যাপক ক্ষতি, প্রতিশোধের ঘোষণা আইআরজিসির রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত ৮, পোল্যান্ডের যুদ্ধবিমান মোতায়েন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩, শিশুদেরও গুরুতর আঘাত ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত, আহত শিশুদের চিকিৎসা চলছে জাপানের ভূমিকম্পে এয়ন মলে বিস্ফোরণ, উদ্ধারকাজ চলছে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ইরানের বিরুদ্ধে শুরু
অর্থনীতি

জুনের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্স ১৫৪ কোটি ডলার

জুনের প্রথম দুই সপ্তাহে প্রবাসীরা ১৫৪ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন।

জুনের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্স ১৫৪ কোটি ডলার

গত মাসের ধারাবাহিকতায় চলতি মাসেও প্রবাসী আয়ের গতি অব্যাহত রয়েছে। জুন মাসের প্রথম দুই সপ্তাহে প্রবাসীরা ১৫৪ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন, যা টাকার অঙ্কে প্রায় ১৯ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

১৪ জুন পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৫৪ কোটি ১৩ লাখ ডলার। গত বছর একই সময়ে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ১১৮ কোটি ৫২ লাখ ডলার। এর মানে, চলতি মাসে প্রবাসী আয় প্রবৃদ্ধি ৩০ শতাংশের বেশি হয়েছে।

চলতি অর্থবছরের ১৪ জুন পর্যন্ত মোট প্রবাসী আয় ৩ হাজার ৪২৯ কোটি ৮১ লাখ ডলার। এটি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৫৪ শতাংশ বেশি।

চলতি অর্থবছরে এক মাস হিসেবে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে মার্চ মাসে, যেখানে ৩৭৫ কোটি ডলার পাঠানো হয়। কোরবানি ঈদের উপলক্ষে মে মাসে প্রবাসীরা মোট ৩৪২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠালে সরকার আড়াই শতাংশ নগদ প্রণোদনা দিচ্ছে। প্রতি ডলারে প্রবাসীরা প্রণোদনাসহ পাচ্ছেন ১২৬ টাকা পর্যন্ত।

বিজ্ঞাপন