শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলের হামলায় গাজায় মসজিদ ধ্বংস, নিহত ১ ফিলিস্তিনি জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে
অর্থনীতি

কৃষিখাতে ব্যয়ের কার্যকারিতা বাড়ালে উৎপাদন ও কর্মসংস্থান উন্নয়ন সম্ভব

কৃষিখাতে সরকারি ব্যয়ের কার্যকারিতা বাড়ালে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে, জানায় বিশ্বব্যাংক।

কৃষিখাতে ব্যয়ের কার্যকারিতা বাড়ালে উৎপাদন ও কর্মসংস্থান উন্নয়ন সম্ভব

বাংলাদেশের কৃষিখাতে সরকারি ব্যয়ের কার্যকারিতা নিশ্চিত করা গেলে উৎপাদন, কর্মসংস্থান এবং জলবায়ু সহনশীলতা বাড়বে বলে মনে করে বিশ্বব্যাংক। সোমবার সংস্থাটির ঢাকা কার্যালয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে মোট সরকারি ব্যয়ের প্রায় ১০ শতাংশ কৃষিখাতে ব্যয় করা হলেও তা থেকে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে না। বিশেষ করে উচ্চমূল্যের কৃষিপণ্যের ক্ষেত্রে অগ্রগতি সীমিত রয়েছে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়, দেশে মাত্র ৫ শতাংশ কৃষক সঠিকভাবে সারের ব্যবহার নিশ্চিত করছেন, যা উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে বড় সুযোগ তৈরি করতে পারে।

এছাড়া ৭২ শতাংশ জমিতে ধান চাষ হওয়ায় পশুপালন, মৎস্য ও সবজি খাত সঠিকভাবে বিকশিত হচ্ছে না।

বিশ্বব্যাংক মনে করে, মাটির সঠিক পরীক্ষা, সেবার মান বৃদ্ধি এবং ই-ভাউচার চালু করলে দরিদ্র ও প্রান্তিক কৃষকের কাছে আরও সহায়তা পৌঁছানো সম্ভব হবে।

বিজ্ঞাপন